শনিবার, ৪ এপ্রিল ২০২৬

রাণীনগরে ধান-চাল মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ধান-চাল অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই মজুতদারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন চাউল কল ও চাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান।

তিনি জানান, ধান-চাল অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে ত্রিমোহনী হাট এলাকায় ধানের চাতালের লাইসেন্স নবায়ন না করে অন্যকে ভাড়া প্রদান করায় এবং বরাদ্দের চেয়ে বেশি সময় ধরে ধান মজুত রাখার অপরাধে মেসার্স অনিক চাউলকে ৫ হাজার টাকা ও কুবরাতলী মোড়ের মেসার্স মোল্লা এন্ড সন্স রাইচ মিলকে অতিরিক্ত সময় ধরে বরাদ্দের চেয়ে অতিরিক্ত ধান মজুত রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বন্ধ হয়ে যাওয়া চাতালগুলো অন্যকে ভাড়া দেওয়ায় প্রকৃত মালিকদের সতর্কতা প্রদান করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন