দাও হে আল্লাহ্ দাও হে দয়াল
দাও যে নিয়ামত
তোমার দয়ায় দান করিও
সু স্বাস্থ্য আমার।
আরো দিও এবাদতে
মনযে বসাইয়া।
তোমায় যেন ডাকতে
পারি,জনম ভরিয়া।
আরো দাও যে বিদ্যা বুদ্ধি
জ্ঞান করিও দান।
কাফের মোশরেক না বানাইয়া
করছো মুসলমান।
নিয়ামতের শুকরিয়া
আদায় করিতে।
তোমার জেকের করি যেন
নিরালায় বসে।
