বরিশাল বিভাগের ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জনপ্রিয় মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির নিবেদিত প্রান গণমানুষের নেতা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,ঝালকাঠী জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জনাব গোলাম আজম সৈকত দীর্ঘদিন ধরে কাঠালিয়া রাজাপুর অঞ্চলের মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বগুণ, সততা ও ত্যাগের রাজনীতির জন্যে ইতিমধ্যেই তিনি স্থানীয় পর্যায়ে গণমানুষের মাঝে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন।
দলের দুঃসময়ে সাহসী ভূমিকা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং নেতাকর্মীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে রাজাপুর কাঁঠালিয়া বিএনপির একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নেতৃত্বে পরিণত করেছে। বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তাঁর অবদান।
বিগত যুগ যুগ ধরে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে ছিলেন, গোলাম আজম সৈকত,২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে গণআন্দোলন হয়েছিল, সেই সময় তাঁর সাহসী নেতৃত্বে ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে সক্রিয় ভূমিকা পালন করেন। বিভিন্ন সময় পুলিশের হামলা,মামলা,গুলিবিদ্ধ,গ্রেফতার ও নির্যাতনের মুখেও রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর বিরুদ্ধে হয়েছে একাধিক রাজনৈতিক মামলা ।
নেতাকর্মীদের পাশে থাকা এক অবিচল নেতৃত্ব ও তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর রাখা, তাদের আইনি সহায়তা দেয়া এবং পরিবারের পাশে থেকে সহযোগিতা করার কারনে তিনি এলাকার জনসাধারণের কাছে নিজেকে একজন দায়ীত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন । কারাবন্দী কর্মীদের পরিবারের খোঁজ নেওয়া থেকে শুরু করে চিকিৎসা বা আর্থিক সহায়তা দিয়ে সর্বসময় নির্যাতিত নেতাকর্মীদের ওাশে ছিলেন।
