সোমবার, ৩০ মার্চ ২০২৬

তুমি আছো

দীপংকর কুমার চৌধুরী

তুমি আছো সভ্যতার ভিতরে।
তুমি আছো বাংলার মানচিত্রে,
দোতারার টান টান তারের
ভিতরে।
কৃষকের লাঙলের ফালিতে,
লেপ্টে।
তুমি আছো রুপালি চিতলে গায়ে মিশে,
মেদিনীর কোলে, নিবিড় ভাবে।

তুমি আছো পদ্মা,মেঘনা, যমুনা, কল্লোলিনী কোলে,
পৌষের নবান্নের কাঁচা ধানে সাথে।
তুমি আছো বসন্তের মিষ্টি কোকিলের কণ্ঠে শব্দ
বাণ হয়ে,
বৃষ্টি ভেজা নিস্তব্ধ শহরের লেমপোষ্টে।
তুমি আছো গাছের বাঁকলে শান্ত ভাবে জড়িয়ে, সর্পদেবীর মস্তকে মণি রুপে।
তুমি আছো শিখণ্ডীর পেখমে, পুষ্কর উপরে
চর্যাপদের অক্ষরে, সাহিত্যে গেঁথে অনন্ত কাল তুমি থাকবে।
তুমি আছো দিবাকর এর তীক্ষ্ণ আলোয়,জানলেয়
আমি আনন্দোচ্ছ্বাস হয়ে যায়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন