কেউ মাগীর কাস্টমার!
কেউ মর্দার কাস্টমার!
কেউ মদের কাস্টমার!
কেউ হ্রদের কাস্টমার!
কেউ নদীর কাস্টমার!
কেউ গদির কাস্টমার!
কেউ গরুর কাস্টমার!
কেউ গুরুর কাস্টমার!
কেউ রূপের কাস্টমার!
কেউ গুণের কাস্টমার!
কেউ গাড়ীর কাস্টমার!
কেউ বাড়ীর কাস্টমার!
কেউ ভোটের কাস্টমার!
কেউ জোটের কাস্টমার!
কেউ দেশী কাস্টমার!
কেউ বিদেশী কাস্টমার!
কেউ সাধু কাস্টমার!
কেউ অসাধু কাস্টমার!
কেউ নগদ কাস্টমার!
কেউ বাকি কিংবা মাগনা কাস্টমার!
কেউ বর্তমান কাস্টমার!
কেউ সাবেক কাস্টমার!
কেউ বামন রাজার কাস্টমার!
কেউ লম্বা প্রজার কাস্টমার!
আর আমি শালা হতভাগা —-
ভিক্ষাও নয়! কিংবা মাধুকরীও নয়!
আজীবন-ই সাবেক থাকলাম —-
প্রতি ২৪ ঘন্টার জন্যে আমি শুধু-ই এক কেজি চাল-এর কাস্টমার!
