স্বপ্ন দেখিয়েছিলে সারা জীবনের,
বাস্তব বোঝালে ডিসেম্বরের।
কখনো চাইনি তোমার ক্ষতি,
চাই শুধু তুমি হও সুখি।
রাত দিন ভুলে ছিল তোমার অপেক্ষা,
আমার মনে করেছি তোমার জন্য জায়গা।
প্রশ্ন ছিল মনে?
মিথ্যে স্বপ্ন দেখালে কেন মোরে।
দিয়ে গেলে তোমার হৃদয় আমার ভিতরে।
তোমার সাথে করতাম সবার সাথে তুলনা,
এক ঝটকায় চলে গেলে,
বললে আমার ভালবাসা নাকি ছলনা।
