মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

অচেনা রাজ্যে

হালিমা সুলতানা

যে পথে চলেছো তুমি সেই পথে
হয়নি কভু যে আমার চলা,
যে মাটি পেয়েছে তারি পদধূলি
সেই মাটি ছুঁয়ে হয়নি বলা।

আকাশ রাঙিয়ে ঐ মন ছুঁয়ে
বলিনি তোমায় যে ভালোবাসি।
ফুলের রেণুয় অজানা মালায়
হয়নি তবুও গলায় ফাঁসি।

যে বাতাস ছুঁয়ে দিয়েছে তোমার
আঁধার কালোয় রাঙানো চুল,
সে বাতাস ছুঁয়ে হয়নি আমার
মিলনের কোন অবুঝ ভুল।

যে নদী সীমানা পেরিয়ে চলেছে
তোমার হৃদয় গভীর মাঝে,
সে নদীর জলে হয়নি আজও
ডুবে মরা প্রেমে আমার লাজে।

তবু এই মনে মিশে আছে সেই
অচেনা পথের পথিক জানি,
তোমার হৃদয় রাজ্যে বসত করে
আমি হতে চাই তোমার রাণী।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন