বুধবার, ১ এপ্রিল ২০২৬

দিন চায় সুখের

এস আই.মানিক

সকাল হল ঘুম ভাঙিলো
খোদার রহমতে,
মৃত্যু কোলে ছিলাম আমি
ঘুমের ঘোরে রাতে!

নতুন সূর্য নতুন দিনের
নতুন প্রচেষ্টায়,
নতুন করে কর্ম শুরু
সুখেরই আশায়!

সফল নাকি বিফল হবো
নাইতো জানা-তা,
নতুন করে বাড়াই তবু
কর্ম পথে-পা!

যাচ্ছে চলে এই করিয়া
প্রতি জনের দিন,
ইট পাথরের এই শহরে
সুখ করে বিলিন!

কেমন করে কি কৌশলে
সাজাবে আখের,
এটা মাথায় কেউ রাখেনা
দিন চায় সুখের!

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন