
নারী চাইতে, বাড়ি গাড়ি
গয়না ঘাঁটি, দামী শাড়ী
পুরুষ দিতে বাধ্য।
জীবন যুদ্ধের কষাঘাতে
ঘাম জড়িয়ে দিনে রাতে
যদি হয় তাঁর সাধ্য।
পুরুষ, নারীর মায়াজালে
নানান রঙের স্বপ্ন লালে
বুকের কষ্ট চেঁপে!
নিজের সুখের জলাঞ্জলি
তিলে তিলে জমায় অলি
ভালোবাসায় মেপে!
ভালোবাসার চেয়ে টাকা
এটাই নারীর বেঁচে থাকা
সকল সুখের মন্ত্র!
পুরুষ ছুটে টাকার খোঁজে
আবেগ প্রেমের চক্ষু বুঝে
যেমন ছুটে যন্ত্র!
জীবন মঞ্চের কঠিন রীতি
প্রতি পদে জাগায় ভীতি
টেনে সংসার ঘানি!
যে রূপে’ই আসুক নারী
পুরুষ বক্ষ থাকে তার’ই
লুকায় ক্লান্তি গ্লানি!
