শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

কাকরোল – ইলিশের ঝোল

সাদিয়া শিমুল

জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সাদিয়া শিমুল ইলিশ প্রিয় বাঙালির জন্যে দারুন একটি রেসিপি দিয়েছেন। এটি হলো কাকরোল দিয়ে ইলিশ মাছের ঝোল। এই গরমে এটি খেতে বেশ লাগবে। তো, আসুন সাদিয়া শিমুলের দেওয়া কাকরোল – ইলিশের ঝোল রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
ইলিশ মাছ ৫-৬ টুকরো, কাঁকরোল (স্লাইস করে নেয়া) ৭-৮ টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ ৩-৪ টি, তেল প্রয়োজন অনুযায়ী
রান্নার প্রণালি :
ইলিশ মাছ ধুয়ে সামান্য হলুদ, মরিচ ও লবণ মেখে রাখুন মিনিট পাঁচেক। এবার কড়াইয়ে তেল দিয়ে গরম হলে মাছ এপিঠ ওপিঠ করে হালকা ভেজে নিয়ে তুলে রাখুন। এই পর্যায়ে মাছ ভাজার তেলে পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ নরম হলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া যোগ করে পরিমাণ মত পানি দিয়ে ভাল করে কষিয়ে নিন।
কষানো শেষে মসলা তেল ছেড়ে দিলে এতে কাঁকরোল ও লবণ যোগ করে আবারও ভাল করে কষিয়ে নিন। এবার এতে পরিমাণ মতো পানি যোগ করুন। জ্বাল দিতে থাকুন। ঝোল ফুটে উঠলে মাছ ছেড়ে দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ব্যস, রান্না হয়ে গেলো কাকরোল – ইলিশের ঝোল রেসিপি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন