বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে ৫ থানার ওসি একযোগে জেলাভ্যন্তরে বদলি

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার পাঁচ থানার ওসি জেলাভ্যন্তরে বদলি করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেনের অফিস আদেশে নিম্নোক্ত ওসিদের বদলি করা হয়।

বদলি হওয়া ওসিদের মধ্যে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবিরকে সলঙ্গা থানায় এবং সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমানকে সিরাজগঞ্জ সদর থানায়, রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ও এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানিকে সিরাজগঞ্জ সদর পুলিশ অফিসে এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলামকে এনায়েতপুর থানায় বদলি করা হয়।

সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন জানান, ৫টি থানার ওসিদের বদলি করা হয়েছে। এ আদেশ দ্রুত কার্যকর করা হবে। রায়গঞ্জ ও যমুনা সেতু পশ্চিম থানার ওসির পদে এখনো কাউকে পদায়ন করা হয় নাই। পর্যায়ক্রমে পূরণ হবে বলে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন