শনিবার, ১৪ মার্চ ২০২৬

বাংলাদেশের তরী থেকে নামিয়ে দেওয়া হলো কেনো?

ইউ বি বিনোদন ডেস্ক

গেলো বছরের আগস্ট মাসে বাংলাদেশ – ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ নামের একটি ছবিতে শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এর এক বছর পর অর্থাৎ চলতি বছরের জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন একটি চলচ্চিত্রে নির্মাণের ঘোষণা দেন ঢাকার নির্মাতা রাশিদ পলাশ। তার এই ছবির নাম ‘তরী’।
নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটি পুণ্য ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ছবির একটি লটের শুটিং সম্পন্ন হয়েছে। চলতি মাসেই ঢাকায় দ্বিতীয় লটের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা ছিল ঋতুপর্ণার। কিন্তু সেটা আর হচ্ছে না বলে জানালেন নির্মাতা রাশিদ পলাশ।
রাশিদ পলাশ গণমাধ্যমকর্মীদের এই বিষয়ে বলেন, ‘তরী’ ছবির জন্য ঋতুপর্ণার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছিল। আমরা ছবিটির প্রথম লটের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল তার। জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র – জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়। এখন নতুন করে শুটিংয়ে পরিকল্পনার কথা ভাবছি। এই মুহূর্তে দেশের যে অবস্থা, তাতে ঋতুদির মতো বড় তারকাকে নিয়ে আউটডোর শুটিং করা কঠিন হয়ে যাবে। তাই তার জায়গায় দেশের অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে ছবির কাজটা শেষ করতে চাই।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন