বুধবার, ১ এপ্রিল ২০২৬

গাজাবাসীর আর্তনাদ

কলমে: সুমাইয়া ইসলাম

শান্তিপূর্ণ ফিলিস্তিনে দুঃখ এলো নেমে
গাজাবাসীর জীবনচক্র হঠাৎ গেলো থেমে!
প্রতিবেশী দেশ ইজরাইল হঠাৎ করে হামলা!
বিশ্ববাসী দেখে অবাক কেউ করে না মামলা।
ফেলছে বোমা আকাশ থেকে জ্বলছে আগুন দাউ দাউ
গাজাবাসী আঁতকে উঠে কাঁদছে সবাই হাউমাউ!
জ্বলছে আগুন, মরছে মানুষ দেখার তো কেহ নাই
বিপদে পাশে না থাকলে তাহলে কিসের ভাই?
গাজাবাসীর আর্তনাদে আকাশ বাতাস ভারী
শুনতে আর পারছি না মোরা তাদের আহাজারি!
অনাহারি গাজাবাসী রাখছে রোজা দিন রাত,
তাদের তরে করতে দোয়া তুলছে মোরা দুই হাত।
গাজাবাসীর আর্তচিৎকার জ্বালায় বুকে আগুন
আর কতো মানুষ লাশ হবে, আর কত ঝড়বে খুন?
আর কতো লোক মরলে তবে থামবে এদের যুদ্ধ?
আর কতো খুন ঝড়লে পরে আত্মা হবে শুদ্ধ?
আল্লাহ! তুমি কবুল করো মুসলিমের মোনাজাত
গাজাবাসীর তরে বাড়াও তোমার কুদরতি হাত!
আল্লাহ! তুমি রহম করো, করো না আশীর্বাদ
গাজা ইজরাইলের মধ্যকার যুদ্ধ করো বরবাদ!

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন