বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জ তাড়াশে পৌর বিএনপির উদ্যোগে ৫ নং (ভাদাশ) ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম | 113 বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ তাড়াশে পৌর বিএনপির উদ্যোগে ৫ নং (ভাদাশ) ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

‎তাড়াশ পৌর বিএনপির উদ্যোগে তাড়াশ পৌরসভার ৫ নং (ভাদাশ) ওয়ার্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রবিবার (২৫ জানুয়ারি) রাত ৭ টায় অনুষ্ঠিত হয়।

 

‎জনসভায় সভাপতিত্ব করেন আব্দুল জলিল ফকির সাবেক সভাপতি তাড়াশ পৌর ৫ নং (ভাদাশ) ওয়ার্ড,   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল বারিক, সাবেক সদস্য সচিব তাড়াশ পৌর বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক, তাড়াশ পৌর বিএনপি।

 

‎সভায় আরও উপস্থিত ছিলেন বদিউজ্জামান বদি, সাবেক সহ-সভাপতি, তাড়াশ উপজেলা বিএনপি; আজাদ আলী সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক তাড়াশ উপজেলা বিএনপি, বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড বিএনপি; সাকলাইন আহম্মেদ হৃদয়, সাবেক সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল; ফারহান আহমেদ সোহাগ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল; যুবদলের অন্যতম নেতা আবুল কালাম আজাদ ও আব্দুল লতিফ; আব্দুল মতিন, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য; খালিদ হাসান, সাবেক ছাত্রনেতা ও তাড়াশ পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য।

 

‎এছাড়াও আমিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্রদল; হেলাল মাহমুদ হিরা, সাবেক সদস্য সচিব, তাড়াশ পৌর ছাত্রদল; সুজন মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, তাড়াশ পৌর ছাত্রদল; আব্দুস ছামাদ, দানিউল ইসলাম দুলাল, হামিদুর ইসলাম, আসাদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।

 

‎জনসভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

 

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

খেজুর বিতরণে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মুসা নাসের চৌধুরী

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম
খেজুর বিতরণে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মুসা নাসের চৌধুরী

পাবনার চাটমোহর উপজেলায় সরকারি বরাদ্দের খেজুর বিতরণে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। বিতরণ কার্যক্রম শেষে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছেন।

বুধবার (১১ মার্চ) বিকেলে ইউএনও মুসা নাসের চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৩৪টি মাদ্রাসা ও এতিমখানায় সরকারের বরাদ্দকৃত খেজুর বিতরণ করা হয়েছে।

পোস্টে আরও জানানো হয়, মোট ২৩ কার্টুন বা ১৮৪ প্যাকেট খেজুর এসব প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি কোন প্রতিষ্ঠানে কত প্যাকেট খেজুর দেওয়া হয়েছে, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে।

সরকারি বরাদ্দের খেজুর স্বচ্ছতা বজায় রেখে বিতরণ ও তালিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাটমোহরের সচেতন মহল ও সুধী সমাজ। তাদের মতে, এ ধরনের উদ্যোগ প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম
ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

বিজিবি জানায়, (১১ মার্চ) রাতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন অনন্তপুর বিওপির ফেলানীর মোড় নামক পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি ও ইস্কাফ সিরাপ ৭৯ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট- ১৫ বিজিবি অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি, যার সিজার মূল্য ২,০০,০০০/- এবং ইস্কাফ সিরাপ ৭৯ বোতল, যার সিজার মুল্য ৩১,৬০০/-টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,৩১,৬০০/- টাকা।
লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

মো. আরফান আলী

পীরগঞ্জ পৌরসভায় রাত্রে বৈদ্যুতিক তার চূরি করার সময় ধৃত

মো. আরফান আলী প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৬ পিএম
পীরগঞ্জ পৌরসভায় রাত্রে বৈদ্যুতিক তার চূরি করার সময় ধৃত

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা ১২ মার্চ আনুমানিক রাতে দুই টায় পৌর মিলনায়তনে বৈদ্যুতিক খুটি থেকে মিটার পর্যন্ত প্রায় ১২ মিটার তার কেটে নিয়ে পালানোর সময় নিরাপত্তা রক্ষী চোর কে ধৃত করে। চোরের নাম শাকিল আহমেদ, পিতা- আইজুল ইসলাম, গ্রাম গুয়াগাঁও,।

দুপূর ২টার সময় পৌর কর্তৃপক্ষ মুচলেকা গ্রহণ ও বৈদ্যুতিক তার ক্ষতিপূরণ নেওয়ায় ধৃত চোর কে ছেড়ে দেওয়া হয়েছে।

error: Content is protected !!