নোয়াখালীতে আতর্কিত হামলার বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
নোয়াখালী সদর উপজেলাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও আতর্কিত হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভুক্তভোগী পরিবার। (১৫ ফেব্রুয়ারী) বুধবার সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে শাহ আলম সাংবাদিকদের বলেন, সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর চাকলা নছির বেপারী বাড়িতে আমাদের বাসস্থানে আমাদের প্রতিপক্ষ সালেহা খাতুন ডলি (৩৫) স্বামী মমিন দেশের বাহিরে প্রবাসে থাকায় স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্ত সালেহা বহিরাগত পুরুষ ঘরে এনে প্রতিনিয়ত রাত্রি যাপন ও অনৈতিক কর্মকান্ডসহ পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়ে। তার অনৈতিক কার্যকলাপ ও বেপরোয়া জীবনযাপনের প্রতিবাদ করলে অভিযুক্ত সালেহা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে কল্পকাহিনি সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে হামলার শিকার নুর নেছা বেগম বলেন, গত ৯ জানুয়ারি অভিযুক্ত সালেহা তার পরকীয় প্রেমিক নিয়ে ঘরে ঢুকতে বাঁধা দেওয়ায় অজ্ঞাতনামা যুবককে নিয়ে আমার উপর আতর্কিত আক্রমণ চালিয়ে ডান হাত ভেঙে দেয়। হামলার শিকার নুর নেছা বেগম হসপিটালে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে অভিযুক্তের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ শাহ আলমের কণ্যা সন্তান শারমিন, শাবনুর, মোঃ খলিল, মোঃ মাঞ্জু, মোঃ নজরুল ইসলাম, রোকেয়া, জাকিয়া, ধ্বনি বেগম, মোঃ আমিনসহ এলাকার বাসিন্দারা ছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।











