সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ওবায়দুল কাদেরকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১২:৩৬ এএম | 131 বার পড়া হয়েছে
ওবায়দুল কাদেরকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। অনুসন্ধানী সাংবাদিকরা তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গেল ১৫ বছর ধরে অনেক নিয়োগ দিয়েছে। এদের মধ্যে কিছু মেধারভিত্তিতে চাকরি পেয়েছেন আর কিছু দলীয় বিবেচনায়। দলীয় বিবেচনায় যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে ১৮৭ জন কর্মকর্তা যোগদান করেননি। এখন তারা পুলিশ নয়, সন্ত্রাসী। তাদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়াসহ বিজিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী

নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম
নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় ওসমান গনি (২৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট টু দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গনি কবিরহাট উপজেলার পূর্ব লামছি গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গনি ফেনীর একটি কওমি মাদরাসার ছাত্র।  সকালে নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে তারা দুই ভাই বের হন। যাত্রা পথে সকাল সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট টু দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিতরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গনি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনার পর পরই স্থানীয়রা কাভাড ভ্যাসহ চালককে আটক করে। খবর পেয়ে কাভার্ড ভ্যান জব্দ করে চালকসহ থানায় নিয়ে আসা হয়।  নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনতার ভালোবাসায়, উন্নয়নের প্রত্যাশায়

চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন রবিউল ইসলাম

নাছিম মৃধা, বাগেরহাট প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম
চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন রবিউল ইসলাম

বাগেরহাটের চিতলমারী উপজেলা-র পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তরুণ নেতা মোঃ রবিউল ইসলাম (রবি) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-এ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এলাকাবাসীর অনুরোধ ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ রবিউল ইসলাম (রবি)। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইতোমধ্যে চিতলমারী উপজেলার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। অনেকেই তাকে এলাকার সাধারণ মানুষের “নয়নের মণি” হিসেবে উল্লেখ করেন।

এ বিষয়ে মোঃ রবিউল ইসলাম (রবি) বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে এবং তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে। এলাকার মানুষের অনুরোধ ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চিতলমারীকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আগামী দিনের পথচলায় সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মোঃ রবিউল ইসলাম (রবি) নির্বাচনে অংশ নিলে চিতলমারী উপজেলার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে।

সাঁথিয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
সাঁথিয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

পাবনার সাঁথিয়ায় তেঁতুল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হোসেন আলী মুন্সীর ছেলে জয়নাল আলী মুন্সী (৬০)।

পারিবারিক সূত্রে জানাযায়, রবিবার বিকালে জয়নাল মুন্সী মাঠে থেকে বাড়িতে আসেন। এসময় পরিবারের প্রয়োজনে তিনি তেঁতুল সংগ্রহের জন্য গাছে উঠেন। গাছে উঠার পর হঠাৎ করে জয়নাল মুন্সী মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে দ্রুত রাজশাহী হাসাপাতালে নেবার পরামর্শ দেন চিকিৎসকরা। রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মুন্সী মৃত্যু বরণ করেন।

পরিবারের উপার্জন শীল একমাত্র ব্যক্তির মুত্যুত শোকের মাতম পড়ে পরিবারে।

error: Content is protected !!