আলোচনা সভা ও কেক কাটার আয়োজন
গাজীপুর সাংবাদিক পরিষদের এক বছর পূর্তি উদযাপন
গাজীপুর সাংবাদিক পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিক শাহান শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম, সাইদ চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা সেলিম এবং মিঠুন সিদ্দিকি।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দসহ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, অল্প সময়ের মধ্যেই গাজীপুর সাংবাদিক পরিষদ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা আরও বলেন, ভবিষ্যতেও এই সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে দোয়ার আয়োজন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং উপস্থিত সবাই আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গাজীপুর সাংবাদিক পরিষদের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।














